ছোটবেলার দু:স্বপ্ন:
ছোটবেলায় ঘুমের ঘোরে স্বপ্ন দেখতাম, পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে কিন্তু আমি প্রাণপনে চেষ্টার পরও পরীক্ষার হলে প্রবেশ করতে পারছি না। এমন অবস্থায় ভয়ে আত্কে ঘুম থেকে জেগে উঠতাম!
আজকে আমার জীবনে এমনি ভয়ানক ঘটনা বাস্তবে ঘটেছে।
আজকে আমাদের শেরপুর মধুটিলা ইকোপাকেঁ শিক্ষাসফরের সময় নিধাঁরিত ছিল। আমাদের সকলকে জানিয়ে দেওয়া হয়েছিল সকাল ৬ টায় আমাদের বাস আনন্দ মোহন কলেজ ক্যাম্পাস ছেড়ে মধুটিলার উদ্দেশেছেড়ে যাবে। আমি ঘুম থেকে জেগে ওঠার পূবঁ প্রস্তুতি হিসেবে মোবাইলে এলামঁ দেই সকল ৫টায়। মিনহাজ কে ফোন করে ডেকে দেওয়ার জন্য অনুরোধ জানাই। কিন্ত আঠারবাড়ী অভিযানের পরে ক্লান্তিকর ঘুম মোবাইলের পর পর তিনটি রিপিট এলামঁ ও মিনহাজের ১টি ভয়েস কলকেও হার মানিয়েছে। যখন শামীমের ডাকে ঘুম ভাঙল তখন সকাল ৭.৩০ বাজে। শামীম বলল, 'সজীব তুই ট্যুরে যাবি না? বাস ছেড়ে দিচ্ছে।' আমি শামীম কে বললাম, 'স্যারকে গিয়ে বল আমাকে ২ মিনিট সময় দিতে।' আমি ট্যুরের গেন্জি, জিনস প্যান্ট ও কেড্স গুলি কোনরকমে পড়ে এক দেীড় দিয়ে কলেজ মাঠে গিয়ে দেখি বাস নেই! তখন আমার মানিসক অবস্থাটা কেমন হয়ে ছিল ;একামাত্র ভগবানই বলতে পারবেন। তখন মিনহাজ ফোন করে বলল তুমি কোথায়? আমে বললাম কলেজের মাঠে। মিনহাজ বলল, তাড়াতাড়ি আস তোমার জন্য বাস দাড় করিয়েছি! আমি আশার আলো পেয়ে আবার দেৌড়াতে শুরু করলাম। অবশেষে মুমিনুন্নিসা কলেজে পেছনে গিয়ে বাসে উঠতে পেরে সস্তির নি:শ্বাস ফেলি। কিন্তু আমার হদস্পন্দন অস্বাভাবিক ভাবে বেড়ে গিয়েছিল ও গলা ক্রমশ শুকিয়ে আসছিল! আমি অসার চিত্তে বাসএর পেছনে খালি সিটগুলিতে গিয়ে শুয়ে পড়ি। (দ্রষ্টব্য: হঠাত্ অত্যধিক পরিশ্রম করার পর আমার এই ধরণের উপসগঁ বেশ কয়েকবার দেখা দিয়েছিল)
বন্ধুত্বের হাত: আমার ঘুম থেকে দেড়িতে উঠা র জন্য যখন বিভিন্ন জন বিভিন্ন মন্তব্য করছিল, তখন আমার বন্ধু শামীম এসেছিল আমার জন্য পানি নিয়ে। পানি পান করার পরে ধীরে ধীরে সুস্থতা বোধ করতে থাকি। আর ভাবলাম শামীমের হাত গুলি ছোট কিন্তু সবার চেয়ে সুন্দর। কারণ তার হাত গুলি যে বন্ধুত্বের!
সাংস্কুতিক অনুষ্ঠান: সাংস্কুতিক অনুষ্ঠানে আমি একটি গান গেয়েছিলাম।
পুরষ্কার: বল নিক্ষেপ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে আমি একটি লাইফবয় হ্যান্ডওয়াশ জিতে নেই।
বিদায় মধুটিলা: বিকাল ৫ টায় আমরা মধুটিলা ত্যাগ করে ময়মনসিংহের উদ্দেশে যাত্রা করি। বাসে ৩টি গান গাই। শামীম, মিনহাজ, সুমন, রনি, শ্যামল ও আরো অনেকের গান যাত্রাপথকে মাতিয়ে তুলেছিল।
আমার সবচেয়ে ভাল লেগেছিল সাইফুল স্যারের তেলাওয়াতটি।